শিরোনাম
আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী কে হবেন প্রেসিডেন্ট, চূড়ান্ত হবে স্থায়ী কমিটিতে ১১ দলে ভাঙন, জোট ছাড়ছে শরিকরা ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারি, বিএফআইইউ’র তদন্তে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার প্রমাণ,বুধবার হাইকোর্টে মামলার শুনানি ১৮ জন পূর্ণ মন্ত্রীর চলাচলে ব্যবহৃত পুলিশের প্রোটেকশন, বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করা হয়েছে রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল

১৮ জন পূর্ণ মন্ত্রীর চলাচলে ব্যবহৃত পুলিশের প্রোটেকশন, বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করা হয়েছে

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

ডেস্ক রির্টোট:- রাষ্ট্রের ব্যয় সংকোচন, সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলা এবং পুলিশের জনবল ও যানবাহনের ঘাটতি মেটাতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সরকার। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের নিরাপত্তা বহরে কাটছাঁট করার পর এবার মন্ত্রিসভার সদস্যদের পুলিশ প্রোটেকশন স্কর্টেও রাশ টানা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ জন পূর্ণ মন্ত্রীর চলাচলে ব্যবহৃত পুলিশের প্রোটেকশন স্কর্ট তথা বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে গুরুত্ব বিবেচনায় একজন উপদেষ্টা ও ৬ জ্যেষ্ঠ মন্ত্রীর এই সুবিধা বহাল রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে এই নির্দেশনা কার্যকর করেছে।
১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকেই ঢাকায় চলাচলের সময় এসব মন্ত্রী পুলিশের বিশেষ প্রোটেকশন স্কর্ট পেয়ে আসছিলেন। বর্তমান মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন; এ ছাড়া প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলিয়ে আছেন আরও ২৫ জন। ডিএমপি সূত্রে জানা গেছে, স্কর্ট প্রত্যাহার করা হলেও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভিআইপির মতো এই ১৮ মন্ত্রীর গানম্যান, হাউস গার্ড এবং ঢাকার বাইরে সফরকালে বিশেষ পুলিশ প্রোটেকশন সুবিধা বহাল থাকবে।

কেন এই সিদ্ধান্ত
সাধারণত একজন মন্ত্রীর প্রোটেকশন স্কর্টে একজন উপপরিদর্শক (এসআই) এবং চারজন কনস্টেবলের একটি দল থাকে। তাদের চলাচলের জন্য বরাদ্দ থাকে পুলিশের একটি পিকআপ ভ্যান। এই স্কর্ট দলের বেতন-ভাতা এবং গাড়ির জ্বালানি খরচ সরাসরি সরকারি কোষাগার থেকে মেটানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তরকে ভিআইপি প্রটোকলে ব্যয় কমানোর কথা বলা হয়। পুলিশের জনবল ও যানবাহন সংকটের বিষয়টিও এখানে বড় প্রভাব ফেলেছে। পুলিশ সদর দপ্তরের মাধ্যমে নির্দেশনাটি ডিএমপি কমিশনারের কাছে পৌঁছানোর পর গত সপ্তাহ থেকেই ১৭ জন মন্ত্রীর প্রোটেকশন স্কর্ট প্রত্যাহার করা হয়।

যে ছয়জন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও এক উপদেষ্টা এখনও প্রোটেকশন স্কর্ট পাচ্ছেন তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

 

যাদের স্কর্ট প্রত্যাহার করা হয়েছে
যেসব মন্ত্রীর পুলিশ স্কর্ট প্রত্যাহার করা হয়েছে তারা হলেনÑ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ; পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান; সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী; ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম; শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক; তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন; কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের; শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

ভিআইপি নিরাপত্তায় ১৬৯১ পুলিশ, তবু ঘাটতি
ভিআইপিদের ব্যক্তিগত নিরাপত্তা ও চলাচলের সময় সুরক্ষার জন্য শুধু ঢাকায়ই ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। তারা ৪৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা দিচ্ছেন। প্রটোকল অনুযায়ী, ভিআইপিদের বাসায় রোস্টার করে চারজন, অফিসে একজন এবং গাড়িবহরে পাঁচজন পুলিশ দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে দেওয়া হয় একজন গানম্যান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions