শিরোনাম
অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের পাহাড়ে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প ‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’ বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা? সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১ হাটহাজারীতে কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

যে কীর্তিতে নাহিদাই প্রথম বাংলাদেশি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৪৪১ দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক:- বিশেষ মুহূর্তটা জয় দিয়ে রাঙিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের অধিনায়কের বিশেষ ম্যাচটা নিজের করে নিয়েছেন নাহিদা আক্তারও।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টি ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন নাহিদা।
রেকর্ডটা গড়তে নাহিদার প্রয়োজন ছিল এক উইকেটের। স্কটল্যান্ডের ব্যাটার ক্যাথেরিন ফ্রেজারকে আউট করে তিন অঙ্ক স্পর্শ করেন বাঁহাতি স্পিনার। ২৪ বছর বয়সী স্পিনারের পরে ৮৪ উইকেট নিয়ে দুইয়ে আছেন সালমা খাতুন।

বাংলাদেশের প্রথম হলেও বিশ্বের ১৪তম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন নাহিদা।
টুর্নামেন্টে সুযোগ থাকছে উইকেট শিকারির তালিকায় নিজেকে আরো ওপরে তোলার। বর্তমানে ১৪৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানের অফস্পিনার নিদা দার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions