সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২০৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব ধরনের বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ অর্থাৎ হাইকোর্ট ও আপিল বিভাগে বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions