শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

যথেষ্ট হয়েছে, অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি: সাবেক সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩২৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ‘যথেষ্ট হয়েছে, অন্ধ উন্মত্ততার এবার অবসান জরুরি’- এমন মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে। এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের ওপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেফতার ও নির্যাতন এখনই বন্ধ করুন।’

এর আগের দিন আরেক পোস্টে (ইংরেজি এবং বাংলায়) তিনি লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বৈষম্যবিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা করছি।’

এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইকবাল করিম ভূঁইয়া। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions