শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৯৪ দেখা হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.29722223, 0.52574754); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (200, 0); aec_lux: 306.86453; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 36;

রাঙ্গামাটি:- সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে সড়কে নামতে চাইলে তাদের প্রতিহিত করে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মেডিকেল কলেজের গেইটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী এসে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

এসময় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রণি হোসেন এবং সাধারণ সম্পাদক সোহাগ চাকমার নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা মেডিকেল কলেজের গেইটের প্রধান ফটকে ঘণ্টা খনেক অবস্থান নিয়ে দলীয় স্লোগান দিতে দেখা গেছে।

এ দিকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়কে বাঁধা পেয়ে ক্যাম্পাসের ভিতর ব্যানার, প্লেকার্ড নিয়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে সরকারের কাছে কোটা সংস্কারের জোর দাবি জানান। এই কোটা সংস্কার বিক্ষোভ সমাবেশে মেডিকেল কলেজের ১০-১৫ জন ছাত্রলীগ নেতা অংশ নিয়েছে বলে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা জানান।

যেকোন ধরণের ষড়যন্ত্রমূলক আন্দোলন প্রতিহত করতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে মাঠে অবস্থান করবেন বলে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions