শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবারও সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩০৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বৃহস্পতিবারও দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন বিকাল সাড়ে ৩টা থেকে এই কর্মসূচি শুরু হবে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
তিনি বলেন, “আমরা আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না। আমরা আমাদের পড়ার টেবিলে থাকতে চাই, রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

আসিফ মাহমুদ বলেন, “শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে তাদের রায় রাজপথে জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে যাবে, যতক্ষণ না আমাদের দাবি না মানা হয়। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, আমরা এক দফা বলেছি।”

তিনি বলেন, “সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে, নির্দেশনা আসতে হবে যে- একটি কমিশন গঠন করে যৌক্তিক সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে। এই দাবিতে আগামীকাল বৃহস্পতিবারও বিকাল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে, প্রতিটি রাজপথে সাধারণ শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবে।”

কর্মসূচি ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজকের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions