শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় সড়কে ঝড়লো ৪ প্রাণ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩১২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭জন। মঙ্গলবার ভোরে বগুড়া শহরের বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরো একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মারা যাওয়াদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions