শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

র‍্যাবের নতুন মুখপাত্রসহ ৫ কর্মকর্তার বদলি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৪৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মুখপাত্র হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি কমান্ডার আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হবেন। নতুন মুখপাত্রসহ পাঁচ পরিচালককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল রোববার র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি প্রজ্ঞাপনে বলা হয়, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র‍্যাব–৮ এর অধিনায়ক এবং র‍্যাব–৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসকে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক করা হয়েছে।

এ ছাড়া র‍্যাব–৪–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমানকে র‍্যাব সদর দপ্তরের অপারেশনস উইংয়ের পরিচালক, র‍্যাব–৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র‍্যাব–৩ এর অধিনায়ক ও র‍্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীরকে র‍্যাব–৫ এর অধিনায়ক করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions