শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

জুুটি বাঁধছেন শাওন-পার্থ, আসছে ‘নীল জোছনা’

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৪০৪ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- দীর্ঘ ১৬ বছর পর চলচ্চিত্রে ফিরছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি–বিষয়ক উপন্যাস নীল জোছনার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে সরকারি অনুদানের ‘নীল জোছনা’। এতে শাওনের বিপরীতে দেখা যাবে গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়াকে।

শাওনকে সর্বশেষ দেখা গেছে ২০০৮ সালে হুমায়ুন আহদেমের ‘আমার আছে জল’ ছবিতে।
তারপর অভিনেত্রীকে আর কোনো সিনেমায় পাওয়া যায়নি। দীর্ঘ ১৬ বছর পর নীল জোছনা দিয়ে চলচ্চিত্রের বিরতি ভাঙলেন তিনি। ছবিটির গল্প-চিত্রনাট্য, পরিচালক, টিম ও সার্বিক আয়োজন ভালো লাগার কারণে ছবিটিতে অভিনয়ে সম্মত হয়েছেন শাওন, এমনটা জানা গেছে।

‘নীল জোছনা’ সিনেমায় শাওনের সঙ্গে দেখা মিলবে গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়াকে।
ডা. তরফদার নামের একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটিতে অভিনয়ের কারণ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘পরিচালক আরেফীনের সঙ্গে আমার বন্ধুত্ব চমৎকার। যখন গল্পটা শোনায়, তখনই ভালো লাগে। চরিত্রটাও পছন্দ হয়।
আমার কাছে মনে হয়েছে নতুন অভিজ্ঞতা হবে। কয়েক দিনের শুটিংও বেশ উপভোগ্য মনে হচ্ছে।’

‘নীল জোছনা’ নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে তিনি ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। পার্থ বড়ুয়া ও মেহের আফরোজ শাওন ছাড়াও নীল জোছনায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, কলকাতার পাওলি দাম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions