শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচার: তিন চাকমা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৯০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচার চক্রের তিন সদস্য সজীব চাকমা, মামিয়া চাকমা এবং জেসি চাকমাকে গ্রেফতার করেছে রাঙ্গামাটির বাঘাইছড়ি থানা পুলিশ।

বুধবার (৩ জুলাই) রাতে ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বাঘাইছড়ি থানার ওসি ইসতিয়াক আহমেদ ও ওসি তদন্ত দৌসত মোহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৯ জুন বাঘাইছড়ির কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে (১৭) রাঙ্গামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি। পরে নিখোঁজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা। ২৬ জুন ঢাকা থেকে এই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে ২৭ জুন রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজ ছাত্রী। মামলার পরই বাঘাইছড়ি থানার ওসি তদন্ত দৌসত মোহাম্মদ ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযানে যায়। এ অভিযানে তিনজন চাকমাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions