শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানে নৌকা ডুবির ঘটনায় দুই শিক্ষার্থী নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৯৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ায় নিখোঁজ শিক্ষার্থীদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

সোমবার (১ জুলাই) দুপুরে তিন্দু ইউনিয়নের পদ্মঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন শিক্ষার্থী নৌকা যোগে হরিসচন্দ্র পাড়া থেকে রুনাধন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। এসময় পদ্মা ঝিড়ি এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এসময় অন্যান্য শিক্ষার্থীরা সাঁতার কেটে প্রাণ রক্ষা করতে পারলেও দুই শিক্ষার্থীর পানিতে ডুবে যায়। নিখোঁজ শিক্ষার্থীরা রুনাদন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্র বলে জানা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার ৩য় ও ৪র্থ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাধন পাড়ায় যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। এখনো বিস্তারিত খবর পাওয়া যায়নি। আমরা খবর নিচ্ছি নিখোঁজ শিক্ষার্থীদের পরিচয় জানার জন্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, থানচিতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions