শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

পাহাড় ধস: সাড়ে ৪ ঘণ্টা পর বান্দরবান-রুমা সড়কে যান চলাচল স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৪১৮ দেখা হয়েছে

বান্দরবান:- পাহাড় ধসে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর বান্দরবান-রুমা সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।

তবে সড়কের বিভিন্ন পয়েন্টে এখনো পাহাড়ের মাটি ভেঙে পড়ে আছে।
গত কয়েকদিন ধরে বান্দরবানে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে শুরু হয়েছে পাহাড় ধস।

বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান জানান, সোমবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কটির দলিয়ান পাড়া এবং খুমী পাড়ায় পাহাড়ের মাটি ধসে রাস্তা বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর ২৬ ইসিবির সদস্য এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা মাটি সরাতে শুরু করেন। মাটি সরানোর পর বিকেল ৫টা নাগাদ যান চলাচল শুরু হয়। তবে এখনো সড়কের বিভিন্ন পয়েন্টে মাটি জমে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions