শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় কুয়ালালামপুরে বন্যা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৃত্যু ছাড়িয়েছে ৫’শ লন্ডন নেয়া হচ্ছে খালেদা জিয়াকে,কাতার আমীরের এয়ার এম্বুলেন্স সফরসঙ্গী চিকিৎসকসহ ১৭ জন নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আজ অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

মেহেদী অনুষ্ঠানের কয়েকঘণ্টা আগেই তরুণীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৫৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পটিয়ায় মেহেদী অনুষ্ঠানের কয়েকঘণ্টা আগেই নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রীমা আক্তার (২০) নামের এক তরুণী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রীমা উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের

হীরা তালুকদার বাড়ির বাচা মিয়ার কন্যা। বিয়ের যৌতুক হিসেবে ফার্নিচার দেরিতে দেওয়াকে কেন্দ্র করে হবু বরের সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার এক পর্যায়ে রীমা আত্মহত্যা করে বলে জানিয়েছে তার পরিবার।

জানা যায়, বৃহস্পতিবার (গতকাল) রাতে ছিল রীমার মেহেদী অনুষ্ঠান, আজ (শুক্রবার) দুপুরে ছিল বিয়ে। কিন্তু তার আগেই হবু বরের সঙ্গে ঝগড়া করে তিনি আত্মহত্যা করে বসেন। রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ একটি বেসরকারি ব্যাংকের জুনিয়র ক্যাশ অফিসার বলে জানা গেছে। তিনি একই এলাকার মফিজুর রহমানের পুত্র।

রীমার বড় বোন রুমি আকতার বলেন, তার বোন পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী ছিল। সে খুবই মেধাবী ছাত্রী। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলে বিয়েতে বরপক্ষ প্রথমে কোনো যৌতুকের দাবি না করলেও পরে ২ লাখ টাকা ও ফার্নিচার দাবি করে। গত পরশু বরযাত্রী বাবদ নগদ ২ লাখ টাকা বরপক্ষকে দেয়া হয়েছে। এরপর ফার্নিচার চাইলে তাতেও আমাদের পরিবার রাজি হয়। কিন্তু মেহেদী অনুষ্ঠানের দিন ফানির্চার না দিলে তার স্বামী বিয়েতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মোবাইলে আমার বোনের সঙ্গে তার হবু বরের কথা কাটাকাটি হয়। এরপর ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। এর আগে সে একটি চিরকুট লিখে গেছে।

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions