শিরোনাম
নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

রাবিপ্রবি’র উন্নয়নকল্পে ২০ কোটি ৯০ লাখ টাকা বাজেট ঘোষণা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৭৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও অর্থ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সেলিনা আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মচারী নিয়োগসহ যাবতীয় অবকাঠামোগত উন্নয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরে ১৫ কোটি ৯০ লাখ বাজেট প্রণয়ন করা হলেও তা পরবর্তীতে সংশোধন করে ১২ কোটি ৯৯ লাখ টাকা ধার্য করা হয়। বৈঠকে অর্থ কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরে ২০ কোটি ৯০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বাজেট ঘোষণা করা হয়। পাশাপাশি এ সভায় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের নানা সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান।

অর্থ কমিটির সদস্য সচিব মো. নুরুজ্জামান এর সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর ও অর্থ কমিটির সদস্য কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার ও সদস্য মোহাম্মদ ইউসুফ, ম্যানেজম্যান্ট বিভাগের ডিন ও সদস্য সূচনা আখতারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা সভায় অংশ নেন। এছাড়াও উক্ত বৈঠকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মতামত ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের বাজেট অধিশাখার যুগ্ম সচিব ও অর্থ কমিটির সদস্য মো. নুর-ই-আলম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions