শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

বান্দরবানের গ্রেফতার কেএনএফের আরও ২ জন কারাগারে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৩৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, হামলা-অস্ত্র লুটের মামলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফের) সঙ্গে জড়িত থাকার অভিযোগ আরও ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার দুপুরে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরুল হক আদালতে আসামিদের হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি রুমা দার্জেলিং পাড়া এলাকার সিম বমের ছেলে এন্ডুসরেন্ট বম (২১) ও বোয়াল তিলং বমের ছেলে জিরসাং লিয়ান বম (৪১)।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া ২ আসামিকে আদালতে হাজির করা হলে আদালত অভিযোগ শুনে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ব্যাংকের অর্থ ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় এ পর্যন্ত নয়টি মামলা হয়েছে। তারমধ্যে থানচিতে ৪টি ও রুমায় ৫টি মামলায় ৮৪ জনকে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৪ জন নারীও রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions