শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

বন্ধুত্বের ফাঁদে ফেলে বিবস্ত্র ভিডিও ধারণ করে প্রতারণা করা চক্রের ৭ সদস্যকে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৯৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম নগরীতে বন্ধুত্বের ফাঁদে ফেলে বিবস্ত্র করে ভিডিও ধরণ করে প্রতারণা করত তারা। অভিযান চালিয়ে চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত একজন ভিকটিমকেও।

শনিবার (২৭ এপ্রিল) থানা সূত্রে নিশ্চিত করা হয়। বায়েজিদ বোস্তামী থানাধীন রুপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আসিফ (২৩), মোঃ মোরশেদ (২৯), মোঃ সাজে শরীফ (৪০), মোঃ আবুল হাসেম (৩৫), মোঃ নাসির উদ্দিন (৩৯), জেসমিন আক্তার (৪০) ও ফাতেমা খাতুন (২৬)।

থানা সূত্রে জানা যায়, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র শ্রীকান্ত শীল। তার সাথে ৩/৪ দিন আগে ইমু এ্যাপের মাধ্যমে পরিচয় হয় মোঃ আসিফ নামের ছেলের সাথে। তাদের মধ্যে তৈরী হয় গভীর বন্ধুত্ব। আদতে এটি ছিল আসিফকে দিয়ে প্রতারক চক্রের প্রতারণার ফাঁদ।

গত ২৫ এপ্রিল রাত ৮ টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন রুপনগর আবাসিক গেইটের সামনে গেলে অভিযুক্ত মো. আসিফ, ভুক্তভোগী শ্রীকন্তি শীলকে কৌশলে রুপনগর আবাসিকের আদনান ভিলার ৩য় তলার একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে একটি বাসায় ঢুকানোর সাথে সাথে সেখানে থাকা আরো ৪ জন পুরুষ ও ২ জন মহিলা মিলে তাকে মারধর করে তার মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪৫০ টাকা হাতিয়ে নেন এবং ভুক্তভোগী শ্রীকন্তিকে বিবস্ত্র করে অভিযুক্ত আসিফ এর মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে।

ভুক্তভোগীর কাছ দাবী করে ১ লাখ টাকা চাঁদা। তাদের দাবীকৃত চাঁদা না দিলে ভুক্তভোগী বিবস্ত্র ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়া দেওয়ার হুমকি প্রদান করে। তাদের দাবীকৃত চাঁদা না পেয়ে অটোরিকশা যোগে পাঠিয়ে দেয়।

পরবর্তীতে ভুক্তভোগী উক্ত ঘটনার বিষয়টি বায়েজিদ বোস্তামী থানায় জানালে পুলিশ রুপনগর আবাসিক এলাকায় এবং কর্ণফুলী এলাকার অপর একজন ভিকটিম মোঃ আরমান (২৩) কে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি সনজয় কুমার সিনহ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions