শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের গতিধারা এগিয়ে যাচ্ছে: কুজেন্দ্র লাল ত্রিপুরা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের কমতি নেই। বাংলাদেশে যেভাবে উন্নয়নে হচ্ছে সেই ভাবে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের গতিধারা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা. এমপি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদের মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাজেকের মতো জায়গায় সীমান্ত সড়ক নির্মিত হচ্ছে। সেখানে উন্নয়নের জন্য একশো কোটি টাকার টেন্ডার হয়ে গেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে কাজ করতে হবে জানান পার্বত্য প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী এসময় কাপ্তাই হ্রদে ড্রেজিং কার্যক্রম খুব শিগরিই দৃশ্যমান হবে বলে জানান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেন, প্রাইমারী এবং পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এটা পার্বত্য মন্ত্রণালয়ের নিয়ম মাফিক সভা।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, স্থায়ী কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions