শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

১৪ বছর পর কেপিএম ব্যাংক মাঠে ঈদ জামাত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ দেখা হয়েছে

অর্ণব মল্লিক, কাপ্তাই:- কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম সোনালী ব্যাংক মাঠে ১৪ বছর পর ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর কেপিএম কর্তৃপক্ষ ও শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) উদ্যোগে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১১ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার অনুষ্ঠিত এ জামাতে দূর দূরান্ত থেকে আগত মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এ ঈদ জামাত উপজেলার সবচেয়ে বড় ঈদ জামাতে পরিণত হয়।

জানা গেছে, দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী সোনালী ব্যাংক মাঠে জামাত অনুষ্ঠানে মুসল্লীদের সুবিধার্থে মাঠে সাজসজ্জা সহ কেপিএম কর্তৃপক্ষ ও শ্রমিক কর্মচারী পরিষদ(সিবিএ) ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। মিল এলাকা ও এর আশপাশে মাইকিং করা হয়। ফলে মিলের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সহ দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক মুসল্লিদের আগমণ ঘটে সোনালী ব্যাংক মাঠের জামাতস্থলে। এ কারণে মিলের নিরাপত্তা প্রহরী ও পুলিশ, আনসার বাহিনীর সহযোগিতায় ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়। ফলে দীর্ঘদিন পর সোনালী ব্যাংক মাঠে ঈদের জামাতে অংশ নিতে পেরে এলাকাবাসী অনেক আনন্দিত। তারা এই মাঠে ঈদের জামাত নিয়মিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মিলের সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হওয়াসহ নানা কারণে দীর্ঘ প্রায় ১৩-১৪ বছর ধরে কেপিএম সোনালী ব্যাংক মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার বৃষ্টিপাত না থাকায় কেপিএমের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় সোনালী ব্যাংক মাঠে ঈদের জামাত অনুষ্ঠানের ব্যবস্থা করতে পেরে এলাকাবাসীর মতো আমরাও খুবই খুশি। আগামীতে এই ধারা বজায় রাখা হবে।

কেপিএম এলাকায় জন্ম নেওয়া সাবেক মহকুমা আওয়ামী লীগ নেতা এম ইসমাইল ফরিদ বলেন, আমরা সব সময় এই মাঠে বছরের দুই ঈদের জামাতে অংশগ্রহণ করতাম। মিলের শ্রমিক, কর্মচারী,কর্মকর্তা ছাড়াও এখানে আশেপাশের এলাকার বহু মানুষ জামাতে অংশ নিত। খুবই ভাল লাগত। কিন্তু বিগত একযুগের বেশি সময় এই মাঠে জামাত অনুষ্ঠিত না হওয়ায় একটা অভাব অনুভূত হতো সবসময়। আজ এই ঐতিহ্যবাহী সোনালী ব্যাংক মাঠে ঈদের জামাত পড়ে ভাল লাগছে। এর জন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছি।

এদিকে, ঈদের জামাত অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও আসন্ন কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, মিলের এমডি প্রকৌশলী আব্দুল হাকিম, সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions