শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশে দেখা যাবে কি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৯০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আগামী সোমবার (৮ এপ্রিল) পূর্ণগগ্রাস সূর্যগ্রহণ হবে। এটি পলিনেশিয়া, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং উত্তর আটলান্টিক মহাসাগরের ম্যাকারোনেশিয়া অঞ্চলে দেখা যাবে।

সোমবার গ্রহণটি ফ্রান্স পলিনেশিয়ার তুয়ামোতু দ্বীপপুঞ্জের উত্তরপূর্ব অংশ হতে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৯ মিনিট ৫০ সেকেন্ডে শুরু হবে।
কুক আইল্যান্ডের ওমোকা সৈকত হতে উত্তরপশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৬ টা ৮ মিনিট ৫১ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে।

মেক্সিকোর নাজাস পৌরসভার উত্তর-পশ্চিমাংশে সর্বোচ্চ গ্রহণ হবে বেলা ১১টা ৩৮ মিনিট ৪৩ সেকেন্ডে। আয়ারল্যান্ডের ক্যাসলটাউন হতে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিট ২০ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।

পর্তুগিজের সান্তা ক্রুজ দ্বীপ হতে উত্তরপূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ২৭ মিনিট ৫৮ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

তবে সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions