শিরোনাম
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’ অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’ দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা পাকিস্তানের পথে জেডি ভ্যান্স বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

রাঙ্গামাটিতে একটি বানর উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহর থেকে বন বিভাগ একটি বানরকে উদ্ধার করেছে। বুধবার (২০ মার্চ) বিকেলে শহরের আলম ডক ইয়ার্ড এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন, গত কয়েকদিন ধরে বানরটি শহরের গর্জনতলী এবং আলম ডক ইয়ার্ড এলাকায় মানুষের বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে। বাসা বাড়ির অনেক খাদ্য নষ্ট করেছে। এসময় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছিলো।

পরে বুধবার বিকেলের দিকে আলম ডক ইয়ার্ড এলাকার বাসিন্দা কাঠ ব্যবসায়ী মো. এমদাদ হোসেন হিরু সুকৌশলে বানরটিকে একটি বাক্স বন্দি করতে সক্ষম হয়। এরপর স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে বানরটি উদ্ধার করে নিয়ে যায়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই উপজেলা রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন, উদ্ধার করা বানরটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions