শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানে পারিবারিক কলহে শৈক্যপ্রু মারমাকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪৪৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে পারিবারিক কলহের জেরে বোনের জামাই হাতে শৈক্যপ্রু মারমা (৩০) নামে শ্যালক খুন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ৮টার সময় সদর উপজেলায় তুক্ষ্যংপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটনাটি ঘটে।

নিহতের ব্যক্তি শৈক্যপ্রু মারমা (৩০), কুহালং ইউনিয়নের তুক্ষ্যং অয়াড়া গ্রামের ক্যুচিং মারমা ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে পারিবারিক মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে গাছকাটার কুড়াল দিয়ে বোন জামাই সালাকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হত্যাকারীকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তি মংনুং মারমা (৪৬) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ধোপাছড়ি ত্রিপুরা পাড়ার মৃত ক্যইসুইপ্রু মারমার ছেলে।

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা জানান, নিহতের বোনজামাই বেকার উচ্ছৃঙ্খল জীবন যাপন করে। বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। বোনজামাই তার পরিবারের সম্পূর্ণ খরচ বহনের জন্য শ্যালককে চাপ প্রয়োগ করে। এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।স্থানীয়দের সহযোগিতায় হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ নিয়ে গেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মংনুং মারমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions