শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই খু ন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৮ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই ছৈয়দ করিম (৪৬) নামের এক সুপারি ব্যবসায়ী খুন হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়েছেন ঘাতক ছালামত উল্লাহ। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর নিদানিয়ার বাসিন্দা ছালামত উল্লাহ ও ছৈয়দ করিম সম্পর্কে একে অপরের জেঠাতো ও চাচাতো ভাই। ছালামত উল্লাহর পিতা ছৈয়দ কাশেম ও ছৈয়দ করিমের পিতা আবুল কাশেম আপন ভাই। পারিবারিক কিছু বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে।

এর জের ধরে মঙ্গলবার সকালে ছালামত উল্লাহ ও ছৈয়দ করিমের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে ছুরি দিয়ে ছৈয়দ করিমের বুকে আঘাত করে ছালামত। এ সময় ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান ছৈয়দ করিম। পরবর্তীতে নিকটাত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions