শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটিতে স্পিডবোটে সন্তান প্রসব, ১০ হাজার টাকা পুরস্কার ও আজীবন ভাড়া ফ্রি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি লংগদু উপজেলা থেকে চিকিৎসার জন্য রাঙ্গামাটি হাসপাতালে আসার পথে কাপ্তাই হ্রদে স্পিডবোটে এক শিশুর জন্ম হয়েছে। এজন্য ওই মা-শিশুর আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা দিয়েছেন বোট মালিক। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদরের সুবলং লঞ্চঘাটে স্পিডবোটে শিশুটির জন্ম হয়।

শিশুটির বাবা মো. রাসেল হোসেন বলেন, ‘সকালে স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরিস্থিতি খারাপ দেখে তারা মাইনি বেসরকারি হাসপাতালে পাঠান। সেখানের চিকিৎসকরা দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিতে বলেন। এ অবস্থায় স্পিডবোট ভাড়া করে রাঙ্গামাটিতে নিয়ে আসছিলাম। সুবলং এলাকায় পৌঁছালে কন্যাসন্তানের জন্ম হয়। পরে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসি।’

পার্বত্য রাঙ্গামাটি স্পিডবোট মালিক সমিতির লাইনম্যান মো. তৈয়ব আলী বলেন, ‘দুপুরে বোটচালক মো. আবুবকর আমাকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে বোট মালিক লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশকে বিষয়টি জানাই। তিনি খুশি হয়ে ওই পরিবারকে মিষ্টি খাওয়ার জন্য ১০ হাজার টাকা পুরস্কার দেন। সেইসঙ্গে মা ও শিশুর ভ্রমণ ব্যয় বহনের ঘোষণা দেন।’

রাসেল হোসেনের ফুফু শাশুড়ি কুলসুম বেগম বলেন, ‘বোট মালিক আমাদের ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন। সেইসঙ্গে মা-মেয়ের আজীবন বিনামূল্যে যাতায়াতের সুবিধা করে দিয়েছেন। শুনে আমরা খুব খুশি হয়েছি। সবাই শিশুটি ও তার মায়ের জন্য দোয়া করবেন।’

বোট মালিক লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বলেন, ‘খবরটি ছিল আমাদের জন্য আনন্দের। কারণ সাধারণত স্পিডবোটে এমন ঘটনা ঘটে না। খুশি হয়ে তাদের সারাজীবন যাতায়াত ফ্রি করে দিয়েছি। একইসঙ্গে ওই পরিবারকে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দিয়েছি।’বাংলা ট্রিবিউন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions