শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

“”মেঘমালা””

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০৭ দেখা হয়েছে

মিনুরিয়া আক্তার সামিয়া:-
সামান্য কিছু বাষ্প,
হিমময় পূর্বাহ্নে বারিনিধির –
বুকে ভেসে বেড়াই,
রোদ্দুর রক্তিমে অদৃশ্যে হারাই,
ফুটন্ত বারি আকষ্মিক ফুরোই,
হীন নীচ ছিন্নমূলে,
নভোমণ্ডলের বুকে পায়োধর সাজাই,
খুঁজে পাই হারিয়ে যাওয়া আত্ম,
যেথা মোর ছিল না পদচিহ্নের জ্ঞাত,
ছিলেম নহে অভ্র,
ছিলেম এক অদৃশ্য বাষ্প,
হঠাৎ হিতৈষীর সহিত আমার দজ্ঞযজ্ঞ,
প্রণয়ী ক্রন্দনে দিল আমায় বজ্র,
ফলশ্রুতিতে বাহ্যজগতে অপামার বৃষ্টি,
সঙ্গে ছিল শিলা,
রুষ্টতার খেদ,
ক্ষুদ্র বাষ্প থেকেই হয়ে ছিলে মেঘ,
তবে কেন অহংকারের ছেদ????

কবিতার মধ্যে আমি হাজারো কথা খুঁজে পাই, গভীর ভাবে ভেবে আমি বাস্তবে দেখতে পাই। যদি ও আমার মনের অনেক শব্দই অসমাপ্ত রেখেছি কবিতায়। যতই লেখি, লেখা শেষ হবে না।
মেঘমালা কবিতায় আমি মানুষের জীবনচক্র খুঁজে পাই। সামান্য মেঘের সাথে তুলনা করলেই মানবজাতির জীবনের মানে বুঝবে। কবিতার মাঝে লুকায়িত আছে পরিশ্রম শেষে সফলতা,গুটি গুটি পায়ে ক্ষুদ্র থেকে নিজেকে গড়া,ধৈর্য নিয়ে নিজেকে যোগ্য করতে পারা।
ছিন্নমূল জীবনের নানা বাধা অতিক্রম করে মেঘের মতই মানুষ সফল হতে পারে। সাফল্য অর্জনে বৃষ্টি যেমন প্রকৃতিকে সজীবতা দেয় তেমনিভাবে তোমার দ্বারা পৃথিবীর বুকে কিছু স্মরণীয় হয়ে থাকবে,সমাজ উপকৃত হবে।

কবিতার মাঝে আরেকটি মূল্যবান শিক্ষা ও লুকিয়ে আছে, ক্ষুদ্র থেকে জন্মে,বেড়ে ওঠে সফলতায় বিনয়ী না হয়ে যদি তুমি অহংকার আর দাম্ভিকতায় নিজেকে জরিয়ে রাখো তবে তোমার পতন ও নিকটে , হয়তো কিছু সময় পাবে ক্রন্দন দেখাবে কিন্তু বাষ্প থেকে অক্লান্ত পরিশ্রমে মেঘ হয়ে জন্মে আবার বৃষ্টির মতোই ধূলিসাৎ হবে, বজ্রের মতো ধ্বংস হবে। বাঁচতে হলে এমন ভাবেই বাঁচা উচিত যেখানে তোমার পদচিহ্নে হাসিবে ভুবন, মৃত্যুতে কাঁদিবে ভুবন,থাকিবে জগতে তুমি অমর।। 🥀🥀

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions