শিরোনাম
সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের সাহসী উদ্যোগ যুক্তরাষ্ট্র সফরে তারেক রহমান: বিশ্বমঞ্চে নতুন বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী

রাঙ্গামাটির কাপ্তাইয়ে উল্টে গেল পর্যটকবাহী বাস, আহত ১৩

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের ১৩ যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ১০টার পর কাপ্তাই সড়কের চিৎমরম এলাকার ব্যঙছড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, প্রভাতী নামের বাসটি সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্রেন দিয়ে বাসটি উদ্ধার করে থানায় রাখা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় উল্টে যাওয়া বাসের পাঁচ যাত্রী কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদের কাপ্তাই নেভি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ১৩ জন আহতের আহতের খবর পাওয়া গেলেও গুরুতর কেউ নেই। তবে বাসটিতে প্রায় ৩৫-৪০ জনের মতো যাত্রী ছিলেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আএমও) ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এ হাসপাতালে পাঁচজন এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা গুরুতর আহত ছিলেন না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions