শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

চবিতে আবারও ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুটি উপগ্রুপ সিক্সটি নাইন এবং সিএফসি এ সংঘর্ষে জড়িয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে হামলা-পাল্টাহামলা শুরু হয়। উভয়পক্ষকে তাদের হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যাচ্ছে। শাহ জালাল হলে ‘সিক্সটি নাইন’ ও শাহ আমানত হলে ‘সিএফসি’ গ্রুপের সদস্যরা অবস্থান করছেন।

এর আগেও গত শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৫টার দিকে এ দুটি গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। ৫ ঘণ্টাব্যাপী ওই ঘটনায় পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী থেকে জানা গেছে, পূর্ব ঘটনার জেড় ধরেই উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টাহামলা শুরু হয়েছে।

সিএফসির কর্মীরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন পক্ষের কর্মীরা সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions