শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

সন্ত্রাসী হামলা, বান্দরবান-রুমা-থানচি বাস চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলায় বান্দরবান-রুমা সড়কে চলাচলরত বাস কাউন্টারের লাইনম্যান লুপ্রু মারমার ওপর হামলার প্রতিবাদ এবং পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানের তিন উপজেলায় (রুমা, থানচি ও রোয়াংছড়ি) সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই তিন উপজেলায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা কিছুদিন ধরে বাস মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। এদিকে এমন পরিস্থিতিতে সকালে রুমা উপজেলার বাসের লাইনম্যান লুপ্রু মারমা বাস ছাড়তে গেলে তার ওপর সন্ত্রাসীরা হামলা করে। পরে আহত লুপ্রু মারমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিবহন ব্যবসায়ীরা। সঙ্গে সঙ্গে বান্দরবানের তিন উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়ি সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় তারা।

বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে, আমরা বিষয়টি নিয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করছি।

প্রসঙ্গত: এর আগে সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় নিরাপত্তার কারণে ৬ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ আটদিন বাস চলাচল বন্ধ থাকার পর ১৪ ফেব্রুয়ারি থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions