শিরোনাম
রাঙ্গামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন,দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন রাঙ্গামাটিতে শ্মাশানের ঝোপ থেকে এক নবজাতক জীবিত কণ্যা শিশু উদ্ধার রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী

চিকিৎসকের অ্যাপ্রোন পড়ে আইসিইউতে প্রবেশ, চমেকে দালাল আটক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৬ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তৈয়ব আলী পাটোয়ারী (৫২) নামের এক দালালকে আটক করেছে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসকের অ্যাপ্রোন পড়ে সে আইসিইউতে প্রবেশ করে রোগীর স্বজনদের সাথে কথা বলছিল। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

চমেথ হাসপাতাল সূত্রে জানা গেছে, তৈয়ব আলী পাটোয়ারি নামের এক ব্যক্তি চিকিৎসকের অ্যাপ্রোন পড়ে আইসিইউতে প্রবেশ করে। পরে তার পকেট তল্লাশি চালিয়ে একটি আইডি কার্ড পাওয়া যায়।

সেখানে দেখা গেছে, তিনি চমেক হাসপাতালের সামনে চিটাগং ল্যাব লিমিটেড নামে বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান বলেন, আইসিইউতে ওই ব্যক্তি চিকিৎসকের অ্যাপ্রোন পরে রোগীদের সঙ্গে কথা বলছিল। আমিও তখন সেখানে ছিলাম। পরিচয় জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিতে পারেনি। সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেই। পরে জানা যায় ওই ব্যক্তি একটি ল্যাবের কর্মকর্তা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions