শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

চট্টগ্রাম নিউমার্কেটে দফায় দফায় পুলিশ-হকার সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬০ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেক হকার, কয়েকজন পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তাও আহত হয়েছেন। এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন অবৈধ হকার উচ্ছেদে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উচ্ছেদ অভিযান তদারকিতে গেলে সিটি কর্পোরেশনের টিমকে বাধা দেন হকাররা। এরপর পুলিশ এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও হকাররা ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর পুলিশ হকারদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে হকারদের দাবি, পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে। একজন হকার গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করেন তারা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions