শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর বরঝালা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

সূত্র জানায়, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর, বরঝলা এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন ও মাটিরাঙ্গা থানার একটি দল ঘটনাস্থলের রওয়ানা হলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দল পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটি তল্লাশি করে ২ রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি জানান, ২ রাউন্ড কার্তুজসহ দেশীয় পিস্তলটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions