শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে সুজন্ত ত্রিপুরা হত্যার আসামী রাপ্রু মারমা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০২ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গত বছরের ১১ নভেম্বর খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কারবারি এলাকার তিন রাস্তার মোড়ে ভিকটিম সুজন্ত ত্রিপুরার অজ্ঞাতনামা আসামিরা হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পর দুই মাস পরে জড়িত থাকার অভিযোগে প্রযুক্তির সহায়তায় ঘাতক আসামি রাপ্রু মারমাকে গ্রেফতার করে পুলিশ। আজ রোববার দুপুরে প্রেস বিফ্রিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার।

গ্রেফতারকৃত রাপ্রু মারমা ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছে।

পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভিকটিম সুজন্ত ত্রিপুরা ও রাপ্রু মারমা দুজনই মাদকসেবী এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরেই রাপ্রু সুজন্ত ত্রিপুরাকে হত্যা করে।

রাপ্রু মারমা হত্যা ও চাঁদাবাজি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions