শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে আবারো গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৪১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে বিপুল সংখ্যক গোলাগুলির শব্দ শোনা গেছে। ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সীমান্তের ৩৫/৩৬ পিলার রাইট মিয়ানমারের অভ্যন্তরে দুই বিদ্রোহীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সীমান্ত বসবাসরত বাসিন্দারা।

সীমান্ত পাড়ের বাসিন্দা নুরুল আবছার জানান, মিয়ানমার থেকে কয়েকটি গুলি হেডম্যান পাড়ার ৩-৪টি ঘরে চালা এবং ভাজাবনিয়া ছৈয়দুল হকের উঠানে পড়ার কারণে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া হেডম্যান পাড়া থেকে ৬টির বেশি পরিবার উখিয়ার থাইংখালী তেলখোলো নিকট আত্মীয়দের বাড়িতে চলে গেছে। তবে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, এপারের সীমান্ত ঘেঁষা বাসিন্দাদের নিরাপদভাবে চলাচল করার জন্য ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে বলা হয়েছে।

৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি মিয়ানমারের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিষয়। আতঙ্ক বা ভয়ের কোন কারণ নেই। সীমান্তে টহল জোরদারসহ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions