শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

ট্রাম্পের ২৪ ঘণ্টায় যুদ্ধ বন্ধের বক্তব্য বিপদজনক : জেলেনস্কি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আশঙ্কা, আগামী বছর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে তিনি রাশিয়াকে একতরফা ছাড় দিতে পারেন। আর এটা করলে ইউক্রেনের স্বার্থ ক্ষুন্ন হবে।

গার্ডিয়ানের খবর অনুসারে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামানো সম্ভব’ বক্তব্যকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
যুক্তরাজ্যের চ্যানেল ফোর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ‘নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। উভয় পক্ষকে ছাড়াই তিনি সিদ্ধান্ত নেবেন।

তিনি যদি প্রকাশ্যে এমন কথা বলেন তাহলে সেটা একটু আতঙ্কের। আমি অনেক ভুক্তভোগী দেখেছি, কিন্তু এটা আমাকে কিছুটা চাপে ফেলছে। এ সময় তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আমি আপনাকে ইউক্রেনে, কিয়েভে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামাতে পারেন, আমার মনে হয় এটুকুই যথেষ্ট হবে।’

উল্লেখ্য, সম্প্রতি এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions