শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

এবার কলকাতার সিনেমায় বুবলী

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪০৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- এবার কলকাতার সিনেমায় দেখা যাবে বাংলাদেশি চিত্রনায়িকা শবনম বুবলীকে। রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। এতে বুবলীর সহশিল্পী হিসেবে থাকবেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। এই সিনেমার খবর জানিয়েছেন চিত্রনায়িকাই।

ফেসবুকে এক পোস্টে বুবলী লিখেছেন, আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ শুরু করতে যাচ্ছি। আজ (১৪ জানুয়ারি) বিকেলে ভারতে প্রেস মিটে চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানাব আমরা। অনুগ্রহ করে সবাই সবসময়ের মতো আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।’

জানা গেছে, সিনেমার গল্পটি কিছুটা আলাদা। তিনটি ভিন্নধারার মানুষকে অদ্ভুতভাবে মিলিয়ে দেওয়ার গল্প এটি। সিনেমায় ‘অঞ্জন’ চরিত্রেও দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে, ‘ডিকে’ চরিত্রে সৌরভ দাস। ‘ছবির পরিচালক’-এর ভূমিকায় অভিনয় করবেন শবনম বুবলী।

সিনেমাটি ভারতে মুক্তি পাবে। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। নিবেদনে ‘ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’। ফেব্রুয়ারিতে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions