শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৫৮৯ দেখা হয়েছে

চট্টগ্রাম : চট্টগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ-সংলগ্ন খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে। এখনো পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসেছি। রাস্তা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের মেডিকেলে পাঠাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions