শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

ময়মনসিংহে ত্রিশালে খাদে পড়ে মাইক্রোবাসে আগুন, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ময়মনসিংহের ত্রিশালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এই ঘটনায় মাইক্রোবাসে আগুন ধরে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস বলছে, খাদে পড়ে গেলে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়।

আজ রোববার দিবাগত রাত ২টার দিকে ত্রিশালের রাঙ্গামাটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাঙ্গামাটিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে চারজন নিহত হন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।’

আবুল কালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions