শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

বিস্ফোরণ নিয়ে সরকার রাজনীতি করছে : আমীর খসরু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৭১৬ দেখা হয়েছে

চট্টগ্রাম:- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, ‘দেশের বিভিন্ন জায়গায় যে বিস্ফোরণগুলো হচ্ছে এগুলোকেও সরকার রাজনীতিকরণের চেষ্টা করছে। তারা রাজনীতি করছে জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। স্বৈরাচারদের যখন পতনের অবস্থানে চলে যায় তারা তখন এ ধরনের কর্মকাণ্ড করে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই। এ দলটি রাজনৈতিকভাবে দৈন্যদশায় পড়ে গেছে। দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার অন্য ষড়যন্ত্রে নেমেছে।’
আজ শনিবার সকালে নগরীর কাজির দেউরি নুর আহম্মেদ সড়কে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের’ দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রঘোষিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বিএনপির বিপুল নেতাকর্মী অংশ নেন। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কের মূল অংশ থেকে শুরু হয়ে একদিকে কাজীর দেউরী মোড়, অন্যদিকে লাভলেইন হয়ে জুবলী রোড পর্যন্ত রাস্তার দুইপাশে মানববন্ধনে অবস্থান নেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ প্রমুখ।

অপরদিকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত আরেকটা কর্মসূচিতে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘কর্তৃত্ববাদী ও লুটেরা সরকার হিসেবে বহিঃবিশ্বে আওয়ামী লীগ সরকার পরিচিতি পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন এ কর্তৃত্ববাদী সরকার মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার হরণ করেছে। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে জোরদার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে একটি নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।’

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক, ইদ্রিস মিয়া, ইফতেখার মহসীন, মোশারফ হোসেন, নুরুল আনোয়ার চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, এস.এম. মামুন, নাজমুল মোস্তফা আমিন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions