শিরোনাম
ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ রাঙ্গামাটি- আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজে ‘শহীদ মনির’ নামে হল করার দাবি পিসিসিপির দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে রাঙ্গামাটির কাপ্তাই ৪১ বিজিবি শীতবস্ত্র বিতরণ সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন গ্রেপ্তার

সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪৫৯ দেখা হয়েছে

ঢাকা:- রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১০টা ৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম নামের একজনের মৃত্যু হয়।

সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আলাউদ্দিন

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সিয়ামের মৃত্যু নিয়ে এই পর্যন্ত ১৭ জন মারা গেছে হাসপাতালে।

তিনি জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলার নিচতলাও বিধ্বস্ত হয়েছে। ভবনগুলোতে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions