শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি গঠন, গেজেট প্রকাশ সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবেনা, প্রধান মন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে—দীপন তালুকদার দীপু বিবাহ বিচ্ছেদ পরবর্তী সন্তানের অভিভাবকত্ব: বাস্তবতা ও আইনি অনুসন্ধান পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়? ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক ‎বান্দরবানে ইয়াবাসহ আটক-২ আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর ছড়ানোর নেটওয়ার্ক শনাক্ত, ২৯ অ্যাকাউন্ট বন্ধ দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গামাটির কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

৫০ প্রতিষ্ঠানে একজনও পাস করেনি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। তবে, ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে এ ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
ডা. দীপু মনি বলেন, ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এরমধ্যে ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কিন্তু ৫০টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।

সবাই ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ১৩টি দিনাজপুর শিক্ষা বোর্ডের, ৯টি রাজশাহীর, ৮টি ঢাকার, ৬টি যশোরের, ৫টি কুমিল্লায় ও ৩টি ময়মনসিংহের। এছাড়া ৪টি মাদরাসা ও ২টি টেকনিক্যাল প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions