শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

চিলিকে উড়িয়ে টানা দ্বিতীয় শিরোপা ব্রাজিলের

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯৫ দেখা হয়েছে

কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্সের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। গত আসরে কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও চিলিকে উড়িয়ে শিরোপা জিতল সেলেসাওরা।

রোববার (১৮ জানুয়ারি) ফাইনালে চিলিকে ৬-২ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে লেলেতি গার্সিয়া ও লিপাও পিনহেইরা দুটি এবং কেলভিন ওলিভেইরা ও ম্যাথিউস ডিডো একটি করে গোল করেন।

সাও পাওলোর অ্যালিয়েঞ্জ পার্কে ৪১,৩১৬ দর্শকের সামনে আক্রমণাত্মক ফুটবল খেলে দাপট দেখায় স্বাগতিকরা। যার সুফল পেতেও দেরি করতে হয়নি। ৮ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেলেতি গার্সিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এর মিনিট তিনেক পর লিপাও পিনহেইরা ব্যবধান দ্বিগুন করেন। এরপর অষ্টম মিনিটে ম্যাথিউস ডিডোর দলের হয়ে তৃতীয় গোল করেন।

এরপর চিলি দুই গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল। ইগ্নাসিও হেরেইরা পর ম্যাথিয়াস ভিদানগোসি গোল করেন। তবে আবারো তাদের ওপর চড়াও হয়ে আরও তিন গোল আদায় করে ব্রাজিল।

উল্লেখ্য, স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটের ভিত্তিতে ২০২৫ সালে শুরু হয় সেভেন এ সাইড ফুটবলের এই টুর্নামেন্ট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions