শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

সিলেটকে হারিয়ে বিপিএলের মেগা ফাইনালে রাজশাহী

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ দেখা হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫৩ রানে শেষ হয় সিলেটের ইনিংস।

বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় টাইটান্সের ব্যাটাররা। দলীয় ৭ রানেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। জাকির ও আরিফুল উভয়ই ফিরে যান শূন্য রানে।

এরপর দলের হাল ধরেন ইমন। মঈন আলী ইমনকে সঙ্গ দিতে না পারলেও ভালো পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন স্যাম। ব্যক্তিগত ৪৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন ইমন। স্যামের ব্যাট থেকে আসে ৩৭ রান।

মিডল অর্ডারে আফিফ ও ক্রিসের ব্যাটে আসে যথাক্রমে ২১ ও ১৫ রান। বাকি ব্যাটাররা বিদায় নেন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে সিলেট। রাজশাহীর পক্ষে ১৯ রানে ৪টি উইকেট তুলে নেন ফার্নেন্দো।

এর আগে, ব্যাট করতে নেমে ৪১ রানের উদ্বোধনী জুটি পায় রাজশাহী। ২৬ রান করে শাহিবজাদা ফারহান ফিরলে ভাঙ্গে পার্টনারশীপ। নাসুম আহমেদের শিকার হন ৩২ রান করা তানজিদ তামিম। ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল শান্ত। আর শূন্য রানে ফেরেন মুশফিক ও মেহেরব।

এরপরই দেশীয় ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে ঝড় তুলেছেন জেমি নিশাম। খেলেছেন ২৬ বলে ৪৪ রানের এক বিধ্বংসী এক ইনিংস। শেষ পর্যন্ত উইলিয়ামসনের ৪৫ রানের ক্যামিওতে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী। সিলেটের পক্ষে ২৩ রানের খরচায় ৩টি উইকেট পান সালমান ইরশাদ।

আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions