শিরোনাম
রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’ বৃটেনে নেতৃত্ব নির্বাচনে লড়বেন স্ট্রিটিং, বার্নহামের অঙ্গীকার লেবারকে বাঁচানো অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে : পার্বত্য মন্ত্রী খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮

রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৮০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিমিটেড এর নতুন ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি পদে স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক পদে জিকেসন চাকমা আনুষ্ঠিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (১৬ মার্চ) সকালে সমিতির কার্যালয়ে নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা ও বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সমিতিতে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণসহ সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন সভাপতি স্নেহাশীষ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি বাবুধন চাকমা, সাবেক সভাপতি বিজয়গিরি চাকমা, সাবেক সহসভাপতি যতীন্দ্র চাকমা,সাবেক সহসভাপতি পদ্মলোচন চাকমা, সাবেক সাধারণ সম্পাদক শিপন তালুকদার, সাবেক অর্থ সম্পাদক সমর কান্তি চাকমা ও বর্তমান অর্থ সম্পাদক মিন্টু চাকমা, প্রবীণ চাকমা পলাশসহ সমিতির অন্যান্য প্রমূখ। অনুষ্ঠান সভা পরিচালনা করেন পরপর নির্বাচিত সাধারণ সম্পাদক জিকেসন চাকমা।

সভায় সাবেক সভাপতি বিজয়গিরি চাকমা সমিতির বিভিন্ন সমস্যা তুলে ধরে আগামীতে সকল সমস্যা সমাধানের জন্য সমিতির নেতৃবৃন্দকে আহ্ববান জানান। তিনি বলেন, ব্যক্তিস্বার্থ ত্যাগ করে সমিতিতে দায়িত্ব পালন করা সত্যি অনেক গর্বের। তবে অনেক কষ্টের। সামান্য সময়ে মানুষের মন জয় করে কাজ করা খুবি কঠিন। তবে এ ক্ষেত্রে সমিতির সকল সদস্যদের এগিয়ে আসতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে স্নেহাশীষ চাকমা আশ্বাস দিয়ে বলেন, তিন পার্বত্য জেলার রাজধানী বাজার বলা হয় বনরুপা সমতাঘাট বাজারকে।এ বাজারে সমিতির যাবতীয় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সমিতি সর্বদা কাজ করে যাবে।

তিনি আরো বলেন, সাধারণ জনগণের স্বার্থে এবং সকলের বিপদের সময়ে পাশে দাঁড়ানো সমিতির সকল সদস্যদের উচিত। কেননা, বিপদের সময়ে যদি সমিতি পাশে না থাকে তাহলে সমিতি থেকে বা কি লাভ হবে। সুতরাং সকলের সুবিধার্থে এবং জান মাল নিরাপত্ত্বার স্বার্থে সমিতি সর্বদা ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions