শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:‐ রাঙ্গামাটি শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কে গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে উল্টে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কোতোয়ালি থানাধীন কামিলাছড়ি মগবান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এই ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গাছের গুঁড়ি বোঝাই করে মিনি পিকআপটি কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। কামিলাছড়ি এলাকার একটি খাড়া ঢালু রাস্তায় ওঠার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পেছনের দিকে গড়িয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা শ্রমিকরা গাছের গুঁড়ি ও পিকআপের নিচে চাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাদেক ও মিলন চাকমাকে মৃত ঘোষণা করেন। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানান, নিহতদের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions