শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

বান্দরবানে শিক্ষিকাকে পর্দা নিয়ে লাঞ্ছনা করার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫০১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের প্রাইমারী টিচার্স ইনষ্টিটিউটের প্রাথমিক শিক্ষকদের চুড়ান্ত মৌখিক পরীক্ষা চলাকালীন এক মহিলা শিক্ষিকাকে পর্দা করার কারণে অপ্রাসঙ্গিক ও লাঞ্ছনা করার অভিযোগ পাওয়া গেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধে।

শুধু তাই নয়, মৌখিক পরীক্ষা চলাকালীন লাঞ্ছনা করতে দেখে অন্যান্য কর্মকর্তারাও প্রতিরোধ করতে ভূমিকা পালন করেননি বলে অভিযোগ আছে প্রাইমারী টিচার্স ইনষ্টিটিউটের কর্মকর্তাদের বিরুদ্ধে।

জানা গেছে, সকালে প্রাইমারী টিচার্স ইনষ্টিটিউটের প্রাথমিক শিক্ষকদের চুড়ান্ত মৌখিক পরীক্ষা দিতে যান চিংকু পাড়া সরকারী প্রথামিক বিদ্যালয়ের শিক্ষিকা মাশরুফা সাঈদী তুন্না। কক্ষে প্রবেশের পর জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান ওই শিক্ষিকা পর্দা নিয়ে জেরা করতে থাকেন।

একপর্যায়ের তার পরিহিত পর্দা নিয়ে ধর্ম নিয়ে কটাক্ষ, অপ্রাসঙ্গিক ও লাঞ্ছনা শুরু করেন। তাছাড়া পর্দা দেয়ার কারণে অন্য স্কুলে এক শিক্ষিকাকে বহিস্কার করা হয়েছে বলে হুমকিও দেন তিনি।

আরো জানা গেছে, চিংকু পাড়া সরকারী প্রথামিক বিদ্যালয়টি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে প্রতিদিন ক্লাস করাতে পাহাড় ও ঝিরি ডিঙ্গিয়ে ক্লাস করাতে ছুটে যান এই শিক্ষিকা। তিনি একজন অন্তঃসত্তা নারী। সেই বিদ্যালয় থেকে বদলী নিতে তার স্বামীকে নিয়ে ছুটাছুটি করেছিলেন জেলা পরিষদ্ ও প্রাথমিক শিক্ষা অফিসে।

এর আগে এই শিক্ষিকা প্রায় এক বছর মতন প্রাইমারী টিচার্স ইনষ্টিটিউটের (পিটি আই) প্রশিক্ষণাধীন ছিলেন। বদলী ও বিভিন্ন বিষয় শেষে মৌখিক পরীক্ষা দিতে যান। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাছে এমন লাঞ্ছনার শিকার হন এই শিক্ষিকা।

এদিকে, ঘটনাটির পরপই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এক স্বাক্ষরিত মাধ্যমে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞপ্ততে বলা হয়, বিপিটিটি চুড়ান্ত মৌখিক পীংক্ষায় বান্দরবানের ডিপিও মোফাজ্জল হোসেন খান এবং ইন্সট্রাক্টর জেনারেল মশিউর রহমান মন্ড সম্মানিত নারী প্রার্থী মাশরুফা সাঈদী তুন্নাকে তার ধর্মীয় অনুশাসন অনুযায়ী পর্দা কারণে অপ্রাসঙ্গিক, অবমাননাকর এবং লাঞ্চণামূলক প্রশ্নবানে অপমান ও মানসিক নির্যাতন করেছেন।

এছাড়াও বোর্ডে উপস্থিত অনান্য কর্মকর্তারাও এই অন্যায় আচরণ প্রতিরোধে ভূমিকা রাখেননি। অবিলম্বে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তর সমূহের দৃষ্টি আকর্ষণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions