শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

নতুন পরিচয়ে ঋতুপর্ণা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশের রয়েছে তাঁর পরিচিতি। এবার তিনি হাজির হয়েছেন নতুন পরিচয়ে। রেস্তোরা ব্যবসায় নেমেছেন এই অভিনেত্রী। রেস্তোরার নাম দিয়েছেন ‘নিবলস’। খবর এই সময়ের।
যারা ঋতুপর্ণা সেনগুপ্তকে চেনেন, জানেন তিনি যত্ন করে সবাইকে খাওয়াতে কতটা ভালোবাসেন। তাঁর বাড়িতে গেলে না খাইয়ে ছাড়েন না কখনও। তাঁর এই খাওয়ানোর প্যাশনই এ বার অন্য ভাবে প্রকাশিত হয়েছে। শরৎ বোস রোডে একটি রেস্তোরাঁ কিনেছেন নায়িকা।

ঋতুপর্ণার ভাষায় , ‘‘ ‘নিবলস’ মানে কী সবাই জানেন। আমিও ছোট-ছোট পদক্ষেপ দিয়ে বড় হতে চাই। আমি হেলদি খাবার রেখেছি মেনুতে। কোল্ড প্রেস জুস, স্টিমড-বেকড ডিশ পাবেন এখানে। পুরো মেনুটাই পকেট ফ্রেন্ডলি। তাই প্রিয়জনের সঙ্গে বিশেষ কিছু মুহূর্ত কাটাতে চাইলে এখানে আসতে পারেন। অবশ্যই খাবার কেমন লাগল জানাবেন আমাদের।’

তবে এই রেস্তোরাঁ কেনার পিছনে অন্য একটি বিষয়ও কাজ করেছে। তিনি যোগ করেন, ‘আমার খুব ইমোশনাল জায়গা ‘নিবলস’। এটা আমার স্কুল-কলেজের খুব কাছের এক বন্ধুর রেস্তোরাঁ ছিল। সে এই সুন্দর জিনিসটা শুরু করেছিল। আমার জন্য এখান থেকে প্রায়ই খাবার পাঠাত। আমাদের লেডি ব্রেবোর্ন কলেজের রি-ইউনিয়নের অনুষ্ঠানের রিহার্সালের সময়ে ও এখান থেকে আমাদের জন্য খাবার নিয়ে যেত।

এখানকার কোল্ড প্রেস জুস খুব ভালো লাগত। বাড়িতে খাবার নিয়ে গিয়ে আমার হেল্পিং হ্যান্ডকে বলত, ‘ভালো করে রেখে দাও। দিদিকে পরে দেবে।’ কিন্তু ২০২৪-এর শুরুতে ও আমাদের ছেড়ে চলে যায়। আমার দুই প্রিয় মানুষ, অভিনেত্রী শ্রীলা মজুমদার আর আমার বন্ধু অনিন্দিতা একদিনে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তার হাজ়ব্যান্ডের এই জায়গাটা নিয়ে আর কিছু করার ইচ্ছে ছিল না। আমার মনে হলো, এই কোজ়ি জায়গাটা যদি নিজেদের কাছেই রাখি, তা হলে এর মাধ্যমেই ও আমাদের কাছে থেকে যাবে। সেই থেকে এই উদ্যোগ।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions