শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

বান্দরবানে বাসের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত, বাসে আগুন দিল জনতা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০২ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমায় বাসের চাপায় মথি ত্রিপুরা (৯) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার বেলা বারোটায় রুমা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রুমা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোহরাওয়ার্দী।

নিহত শিক্ষার্থী রুমা সদর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আনন্দ পাড়া গ্রামে রুদ্রিয়া ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছুটি শেষে স্কুল থেকে বের হয়ে দেয়া পাশে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থী। এসময় যাত্রীবাহী একটি বাস পিছনে দিকে আসার সময় বিদ্যালয় দেয়ালের সাথে চাপা দিয়ে দেয়। মুহুর্তে মধ্যে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী মারা যায় । পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাথেল পাড়ায় রুমা বাষ্ট ষ্টেশনে শিক্ষার্থীকে চাপা দেয়া যাত্রীবাহী বাসটিকে আগুনে পুড়িয়ে দিয়েছে উৎসুক জনতা। পরে আইনশৃংখলা বাহিনী ও ফায়ার সার্ভিস দমকল বাহিনী সদস্যরা এসে আগুনে নিয়ন্ত্রণের আনেন।

অন্যদিকে ঘাতক চালককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে স্থানীয় ও স্কুলের শিক্ষার্থীরা। পরে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন বিক্ষোভকারীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহরাওয়ার্দী বলেন, বাসের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions