শিরোনাম
রাঙ্গামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন,দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন রাঙ্গামাটিতে শ্মাশানের ঝোপ থেকে এক নবজাতক জীবিত কণ্যা শিশু উদ্ধার রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী

বান্দরবানের রোয়াংছড়ির নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত দেবতাখুম

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটন স্পট ‘দেবতাখুম’ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভা ও ৪ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশের ভিত্তিতে ‘দেবতাখুম’ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোয়াংছড়ি উপজেলা পর্যটক গাইড অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ক্যাসিং মারমা জানিয়েছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশি-বিদেশি পর্যটকদের সেবা দিতে তারা প্রস্তুত। দীর্ঘ দিন পর্যটক ভ্রমণ বন্ধ থাকায় রোয়াংছড়ি উপজেলার ব্যবসা-বাণিজ্য থমকে গিয়েছিল। দেবতাখুম খুলে দেয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

গত ১ বছর থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে রোয়াংছড়ির দেবতাখুম খুলে দেয়া হলেও এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে রুমা এবং থানচি উপজেলায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions