শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ দেখা হয়েছে

ডেস্ক রিপেৃাট:- পুলিশ বাহিনীর সংস্কার আলোচনার মধ্যেই পুলিশ, র‍্যাব এবং আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

আজ সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকে পুলিশ, আনসার এবং র‌্যাবের প্রতিনিধি দল ১৮ ধরণের নতুন ডিজাইনের পোশাক পরে বৈঠকে প্রবেশ করেন।

সেখান থেকে পুলিশ, র‍্যাব ও আনসারের জন্য তিনটি নতুন ডিজাইনের পোশাক বাছাই করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এতে এই তিন বাহিনীর মন মানসিকতায় পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেছেন।

আবার পোশাক বদলাতে গিয়ে বড় ধরণের টাকার চাপ যেন না পড়ে এজন্য ধীরে ধীরে বাস্তবায়ন করার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনী সংস্কারের অংশ হিসেবে শুরু থেকেই পোশাক পরিবর্তনের কথা বলে আসছিল।

গত ১১ আগস্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের কথা বলেছিলেন।

এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাচ্ছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে।’ সূত্র : বিবিসি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions