শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

হামলা-লুটপাট ও অগ্নিসংযোগসহ সব নির্যাতন করেছে আ.লীগ: হিন্দু মহাজোট সভাপতি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৫১৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মানুষের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগসহ সব ধরনের নির্যাতন করেছে আওয়ামী লীগ। তারা কৌশলগতভাবে ইসলামী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপিয়েছে বলে মন্তব্য করেছেন হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশনে তিনি এসব কথা বলেন।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

হিন্দু মহাজোটের সভাপতি বলেন, মানুষের ওপর হামলা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, সব করেছে আওয়ামী লীগ। তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী আন্দোলনের ওপর। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আগামী দিনে ইসলামী আন্দোলনসহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে, তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যে সমস্ত মাইনরিটি সমাজ আছে, তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। চরমোনাই হুজুরের অতীত ইতিহাস থেকে দেখেছি এবং ৫ আগস্টের পর থেকে দেখেছি আপনারা মন্দির পাহারা দিয়েছেন। গ্রামগঞ্জে সবখানে হিন্দুর পাড়ায় আপনারা পাহারা দিয়েছেন। সেই জন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions