শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লা সীমান্তে পুকুরপাড়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ, সতর্ক বিজিবি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৮২ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- কুমিল্লা সীমান্তে পুকুরপাড়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুকুরটির অর্ধেক অংশ পড়েছে ভারতে আর অর্ধেক বাংলাদেশে। উভয় দেশের বাসিন্দারা এ পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করতেন।

জানা গেছে, পুকুরটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর এবং কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত। সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে পুকুরপাড়ে গিয়ে দেখা গেছে, ভারতীয় কর্তৃপক্ষ পিলার নির্মাণ করছে। পরে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পাশের সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় তিন দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে। সীমান্ত পিলারের দেড়শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও বিজিবির দাবি, নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।

সরেজমিন কুমিল্লা সীমান্তে দেখা গেছে, পুকুরটির কাছেই বিজিবির সশস্ত্র চার সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। বিএসএফের উপস্থিতিতে চলছে পিলার বসানোর কাজ। এ ছাড়া বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। ভারতীয় অংশে টহল বাড়িয়েছে বিএসএফ।

স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্তের ২০৮৫ নম্বর পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়।

কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা সীমান্তের জিরো পয়েন্টের কিছু অংশে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এখন সেই কাজ চলছে। তবে নকশার বাইরে কাজ করছে কি না, আমরা সর্বদা তা মনিটরিং করছি। নকশা অনুসারে কাজের কোনো হেরফের হলে সঙ্গে সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হয়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও তাদের দখলে যেতে দেব না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions